শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি সুপরিচিত ও সৎ এবং নিষ্ঠাবান আস্থার নাম মোঃ আব্দুস সালাম দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অবিচল থেকে তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষায় রাজপথে লড়াই করে যাচ্ছেন। তৃণমূল থেকে উঠে আসা এই কর্মী বর্তমানে কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
মোঃ আব্দুস সালাম রাজনৈতিক পথচলা শুরু হয় ২০০১ সালে। কমলগঞ্জ ডিগ্রি কলেজ (বর্তমান কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়)ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। ( স্বৈরাচার) আওয়ামী লীগের বিরুদ্ধে গত ১৬ বছর আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেন এবং আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় হামলার শিকার হন।
রাজনৈতিক কার্যক্রম ২০০৩ কমলগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সদস্য মনোনিত হয়ে ঐ কলেজেই প্রায় ৪০ জন ছাত্রকে জাতীয়তাবাদী ছাত্র দলের ছায়া তলে নিয়ে আসেন।কলেজে লেখাপড়া শেষে পরবর্তী সময়ে কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মনোনীত হন।
২০১৮ সালে কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনোনীত হন। এবং ধারাবাহিক রাজনৈতিক পথ চলা শুরু। তিনি আরও বলেন দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য সিনিয়র নেতৃবৃন্দেরা ঐ বছরেই ৩০/০৮/২০১৮ ইং তারিখ জেলা বিএনপি কতৃক ঘোষিত কমিটির, কমলগঞ্জ পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক মনোনীত করা হন ।পরবর্তীতে ২৪/০৮/২০২৩ ইং তারিখ মৌলভীবাজার জেলা বিএনপির কতৃক ঘোষিত কমিটির কমলগঞ্জ পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মনোনীত করা হন।
আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকার ধারাবাহিকতার পরবর্তীতে ০৪/০১/২০২৫ ইং তারিখ মৌলভীবাজার জেলা আহব্বায়ক কমিটি কর্তৃক ঘোষিত কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির ১০ নং সদস্য মনোনীত করা হয়,এবং ঐ কমিটি বর্তমান চলমান।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ছাত্রদল, যুবদল হয়ে বিএনপির বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ২১ সদস্যের ১০ নং সদস্য হিসেবে মাঠে ময়দানে এবং বিভিন্ন প্রোগ্রামে কাজ করছেন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং দলের দুঃসময়ে পাশে থাকার কারণে তিনি তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
রাজনীতির বাইরেও তিনি বিশেষ করে মানবতার কল্যাণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থেকে কাজ করেছে এবং সামাজিক ও ব্যবসায়িক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ইনসাফ সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস) মৌলভীবাজার জেলা শাখার কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং কমলগঞ্জ উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একজন পল্লী চিকিৎসক হিসাবে জনগণের সেবার পাশাপাশি,তিনি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
কমলগঞ্জ পৌরসভার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে তিনি স্থানীয় জনগণের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকেন। নিজ উপজেলায় একাধিক সামাজিক কর্মকান্ড পেরিয়ে বিভিন্ন জেলা শহরেও একাধিক সমাজসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং পৌরসভার সার্বিক অবকাঠামো ও সামাজিক উন্নয়নে আগামী দিনে তিনি আরও বড় পরিসরে ভূমিকা রাখতে চান।ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে মোঃ আব্দুস সালাম (সমাজকর্মী ও সংবাদকর্মী ) এর দীর্ঘ রাজনৈতিক পথচলা কমলগঞ্জের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা। রাজপথের লড়াই থেকে শুরু করে সামাজিক সেবা—সবক্ষেত্রেই তিনি একজন সফল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শেষে তিনি গুরুত্বসহকারে একটি কথা বলেন, মানুষ মরে গেলেও বেঁচে থাকে তার কর্মে।
দেশ এবং জনগণের কল্যাণে সর্বসাধারণের সহযোগিতা সব সময় কামনা করেন।
এমএসএম / এমএসএম
ন্যায় ও মানবাধিকারের পক্ষে আপসহীন কণ্ঠস্বর
পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
রাজারহাটে অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন:লক্ষ্যমাত্রা ২৮৬৯ মেট্রিক টন
লাকসামে শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে বাৎসরিক বাউল গোসাই তিরধান দিবস পালিত
বাগেরহাটের মোংলা নদীতে নিখোঁজ মাছ ব্যবসায়ীর মৃতদেহ পার্শ্ববর্ত্তি চালনা নদী থেকে উদ্ধার
আনোয়ারায় চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা
শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী
ডিসি পদায়নে স্ট্যাম্পে ঘুষের অঙ্গীকার!
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা,এক বৃদ্ধা নারীর মৃ"ত্যু
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস