বোরহানউদ্দিনে শালীশদের উপস্থিতিতে হামলায় আহত : ৬
জমি সংক্রান্ত বিচার চলাকালীন শালীশদের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় ছয় জন আহত হয়েছে। ভোলা বোরহানউদ্দিন নুরমিয়ার হাট বাজারে শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, রফিজল হক (৮০), মোঃ জাকির হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান (৪০), মোঃ বেল্লাল হোসেন (৪০), মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ হাসনাইন (৩৫)। আহতরা পুলিশ কে জানানোর পর বোরহানউদ্দিন থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করেন। ওই সময় বাজার ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েন।
বড়মানিকা ১নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান জানান, নুরমিয়ারহাট বাজারে আ’লীগের ক্লাবে শুক্রবার বিকালে মোঃ ইউসুফ গংদের সাথে জমি নিয়ে শালীশ বিচার চলছে। শালীশরা রায় দিবে এমন অবস্থায় জমি দেনার কথা শুনে ইউসুফ এর ছেলে মোঃ রিংকু শালীশদের টেবিলের উপর থাপ্পড় দিয়ে বলেন, এখান থেকে একজন কেও যেতে দিব না বলেই শালীশদের উপস্থিতিতে পূর্ব পরিকল্পিত ভাবে ভাড়াটিয়া মোঃ মামুন, ফরিদ, মনির, দুলাল, নুরু উদ্দিন, মনির, নিজাম ও লোকমান সহ ১০/১৫ জনের একটি গ্রুপ দেশীয় দা ছেনি, বগি দা নিয়ে আমাদের উপর এলোপাথারি হামলা করেন। এতে আমরা ৬ জন গুরুতর জখম হই। ওদের হাত হতে রক্ষা পেতে পুলিশ কে অবহিত করলে থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করেন। আমরা বোরহানউদ্দিন হাসপাতালে এসে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেই। ওরা আমাদের কাছ হতে দুইটি চেইন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমরা উপযুক্ত বিচার দাবী করছি।
স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধ হচ্ছে রিংকু আর মোস্তাফিজদের সাথে। কিন্তু মামুন, ফরিদ, মনির, কাঞ্চন, মো. নিজাম ও লোকমান কেনো অস্ত্র নিয়ে মোস্তাফিজদের উপর হামলা করলো। এরা কি ভাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে কাজ করেন। ওরা এখন নুরমিয়ারহাটে কিশোর গ্যাং হিসাবে কাজ করছে। টাকার বিনিময়ে যে কাউকে মারধর করছে ওরা। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।এব্যাপারে রিংকু গংদের সাথে আলাপকরার চেষ্টা করলে তাদের কাউকে খুজে পাওয়া যায় নি।এব্যাপারে বড়মানিকা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিলন মাতাব্বর জানান, আমি ঝগড়া থামাতে গিয়ে অনেক মার খেয়েছি। এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ মো. মাজাহারুল আমিন জানান, ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান