ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ২:৫

অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ মে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন,সরকার সবসময় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন সহজ ও স্বাভাবিক করতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।এ ধরনের সহায়তা কার্যক্রম তাদের আত্ম-নির্ভরশীলতার পথকে আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন,সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান বিএনপি সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে এসব কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম শুভের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মোঃ কাইয়ূম শরীফ,মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া এবং বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত