ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

আনোয়ারায় চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ২:৫

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে যুব ও নতুন প্রজন্ম থেকে ক্রীড়াবিদ খোঁজে বের করে আনতে এবং যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্মমুক্ত রাখতে ইউনিয়নের নয়টি ওয়ার্ড নিয়ে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছেন সম্ভাব্য চাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাড. নুরুল কবির রানা। 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার বিকালে উপজেলার আনোয়ারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট ঘিরে ইউনিয়নের তরুণ কিশোরদের মাঝে আনন্দ উল্লাস ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 

এদিকে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় চাতরী ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম সিংহরা ৭নং ওয়ার্ড ফুটবল একাদশ  প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় নির্ধারিত সময়ে ৩-০ গোলে চাতরী ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ জয়লাভ করেন। পরে সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করা হয়। 

ব্যতিক্রমধর্মী এই টুর্ণামেন্টে  উদ্বোধনী অনুষ্ঠানে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন  রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান আকর্ষন ছিলেন  জে.কে.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউল আলম, ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, জে.কে.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়জুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগির হোসেন, আনোয়ারা ফুটবল একাডেমীর পরিচালক আমিন ফারুক, ব্যাংকার জাহাঙ্গীর আলমসহ প্রমুখ। টুর্ণামেন্ট পরিচালনা করেন ক্রীড়াবিদ সোহেল আরমান।

আয়োজক অ্যাড. নুরুল কবির রানা বলেন, এই খেলায় ইউনিয়নের শিক্ষক সমাজকে গুরুত্ব দিয়ে মঞ্চে অতিথির আসনে রাখা হয়েছে। তাদের অংশগ্রহণে আমাদের প্রেরণা জোগাবে। এছাড়া
তরুণ প্রজন্মকে বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখতে এবং শারীরিক ও মানসিক সুস্থ রাখতে এ খেলার আয়োজন করা হয়৷ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নতুন কুঁড়ি স্পোর্টসের মতো যুব ও নতুন প্রজন্ম থেকে আমরা ক্রীড়াবিদ খোঁজে বেরকরে আনতে এই ওয়ার্ড ভিত্তিক ফুটবল খেলা বিশেষ ভুমিকা রাখবে।

টূর্নামেন্টের শুভেচ্ছা ফি ছিল এক টাকা। ইউনিয়নের নয় ওয়ার্ডের নয়টি টিম নিয়ে তিন গ্রুপ বিভক্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল