ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোংলা নদীতে নিখোঁজ মাছ ব্যবসায়ীর মৃতদেহ পার্শ্ববর্ত্তি চালনা নদী থেকে উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ২:৮

বাগেরহাটের মোংলায় নদীতে নিখোঁজ হওয়া মাছের পোনা ব্যবসায়ি  হোসেন মোড়ল (৪০) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর শুক্রবার দুপুরের দিকে  খুলনার দাকোপ উপজেলার  চালনা নদী তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। প্রসঙ্গতঃ  বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসেন হোসেন মোড়ল।  পরে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে মো: হোসেন মোড়ল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হোসেন মোড়ল পেশায় একজন মাছ ব্যাবসায়ি । তার ট্রলারে করে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন জায়গায় পৌছে দিতেন। ঘটনার পর থেকে এলাকাবাসীর পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরিসহ কোষ্টগার্ড ও নৌবাহিনী সদস্যের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়  নিজ এলাকার চালনা নদী থেকে। বিষয়টি নিশ্চিত করেন মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো: দেলোয়ার হোসেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত