লাকসামে শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে বাৎসরিক বাউল গোসাই তিরধান দিবস পালিত
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় ১৫ মে (শুক্রবার) দুপুরে পৌরশহরের নশরতপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে বাৎসরিক বাউল গোসাই তিরধান দিবস পালিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার থেকে বাউল গোসাই’র ভক্তবৃন্দ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ধামে আসতে দেখা যায়। ভক্তবৃন্দ উৎসবকে কেন্দ্র করে ভক্তবৃন্দ চাউল, নারকেল, কাপড়-চোপড় গুরুর বাড়িতে আনতে দেখা যায়। নাঙ্গলকোট থেকে আসা এক ভক্তবৃন্দ বলেন, প্রতিবছর আমরা এই দিনটির অপেক্ষা থাকি। আমরা গুরুর বাড়িতে এসে নিজেকে ধন্য মনে করছি। গুরুর আর্শীবাদ পেলে আমরা ধন্য হবো। অপরদিকে নোয়াখালি থেকে আসা ভক্ত বলেন, আমরা প্রতিবছর বাউল গোসাই’র ধামে আসি। আমরা ধামে আসতে পেরে ধন্য। অপরদিকে বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার ভক্তবৃন্দ গোসাই বাড়িতে আসতে দেখা যায়। বিভিন্ন দোকানিরা বিভিন্ন মালামালের পসরা সাজিয়ে বসতে দেখা যায়। সকাল থেকে নাটমন্দিরের প্রাঙ্গণে লালমাই বেতার শিল্পী পরিক্ষিত বনিকের কন্ঠে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন। ভক্তবৃন্দরা গান শ্রবণ করেন এবং দুপুরের হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের সেবায়েত ও প্রধান পৃষ্ঠপোষক সৌনক বন্দোপাধ্যায় (জয়) শিল্পিদেরকে উত্তরী পড়িয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম সভাপতি সীমা নির্মল গোস্বামী ও পৃষ্ঠপোষক সৌনক বন্দোপাধ্যায় (জয়) সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সকল ভক্তবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ