পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
নেত্রকোনার পূর্বধলা থানার চলমান বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি চন্দ্র দাস (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে ২০২৬) পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রনি চন্দ্র দাসকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রনি চন্দ্র দাস (৩২), পিতা- রতি চন্দ্র দাস। তিনি পূর্বধলা উপজেলার জামতলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ২২, তারিখ- ১৬-০৫-২০২৬। পরে আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদক নির্মূলে পূর্বধলা থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর থাকবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied