ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জনবান্ধব মানবিক পুলিশী সেবা দিতে প্রস্তুত চট্টগ্রাম জেলা পুলিশঃ পুলিশ সুপার মাসুদ আলম


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৪:১৮

চট্টগ্রামের নব নিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম  বলেছন   জনগণের জানমালের নিরাপত্তা দিতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক সন্ত্রাস চাঁদাবাজ  নির্মূলে জিরো নীতি অনুসরণ করা হবে।  সেবা প্রার্থীর কথা মনোযোগ দিয়ে  শুনে
তারপর যথাযথ আইনগত পদক্ষেপ নিতে হবে, কোন পুলিশ সদস্যের অপেশাদারিত্ব আচরণ সহ্য করা হবে না। জনবান্ধব মানবিক পুলিশ গড়তে গণমাধ্যমের সহায়তা কামনা করেন।  
 
আজ ১৭ মে (রবিবার) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের সাথে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সাথে  মতবিনিময় সভা পুলিশ  সুপারের  কনফারেন্স রুমে  অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন