ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুর চৌহালী সড়ক খানাখন্দে দূভোর্গ চরমে,ঘটছে দূর্ঘটনা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৪:৩৭
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে প্রবেশের প্রধান সড়ক নাগরপুর-চৌহালী রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ন এ সড়কে খানাখন্দ আর বড় বড় গর্ত থাকায় সদর বাজারে  প্রবেশকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিদিন এসব সড়কে ছোট বড় যানবাহন উল্টে দূর্ঘটনার কবলে পড়ে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই নাগরপুর সোনালী ব্যাংক সড়ক থেকে চৌহালী সড়কে দুয়াজানী দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত জলাবদ্বতা সৃষ্টি হয়। ফলে সড়কের নাজুক অবস্থা হয়ে পড়ে। দেখে মনে হয় এটা সড়ক তো নয় যেন সরু খাল।
 
জানা য়ায়,নাগরপুর উপজেলায় প্রবেশ ও বের হওয়ার ৪ টি সড়কের মধ্যে নাগরপুর-শাহজানী ভায়া চৌহালী সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ন। এই সড়কে ব্যাংক,বীমা, এনজিও পল্লী বিদ্যুৎ কার্যালয় থাকায় এই সড়কটিতে অপেক্ষাকৃত অন্য সড়কের চেয়ে যানবাহন ও জনসাধারনের চলাচল অনেকাংশে বেশি। দীর্ঘদিন এসব সড়ক সংস্কার না করা এবং অপরিকল্পিত ভাবে সড়ক নির্মান করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
সদর বাজার ব্যবসায়ী নুরুল আলম সেতু আক্ষেপ করে বলেন,সোনালী ব্যাংক রোডে সামান্য বৃষ্টিতে হাটু পানি জমে বেহাল অবস্থায় দঁাড়িয়েছে। দীর্ঘদিন এ সড়কটি গলার কাটা হলেও সংশ্লির্ষ্ট কর্তর্পক্ষ এ ব্যাপারে উদাসীন। ভাব দেখে মনে হয় এদের যেন কিছুই করার নেই।
 
গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, নাগরপুর-শাহজানী ভাঁয়া চৌহালী সড়কের দেলু মিয়ার ব্রিজ হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত সড়কের অবস্থায় একেবারেই নাজুক। সড়কে প্রতিদিন বাস-ট্রাক্ট,প্রাইভেট-কার,মাইক্রোবাস, সিএনজি,অটোরিকসা,ইজিবাইক,মোটর সাইকেল,রিকশা,ভ্যান দূর্ঘটনার শিকার হচ্ছে। 
রিকসা চালক নিরঞ্জন জানান, চৌহালী নাগরপুর রাস্তায় দেলু মিয়ার ব্রিজ থেকে সদর বাজারে প্রবেশপথ বটতলা হয়ে তালতলা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা পারি দিতে প্রায় ৩০ মিনিট সময় বেশি লেগে যায়। অনেক সময় রাস্তার কাদা পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হয়ে বিব্রতকর অবস্থায় পড়ে আনেকেই। 
 
নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব‘র সাথে তার সেল ফোনে কথা বলার জন্য যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে জানান,নাগরপুর-চৌহালী সড়কের কাজ দুইটি প্যাকেজে শুরু হয়েছে। বালি ও মাটি না থাকায় কাজ সাময়িক বন্ধ ছিলো। আর যেসব রাস্তা নিচু ঢাল রয়েছে উর্দ্বতন কর্মকতার্দের সাথে কথা বলে ওইসব রাস্তা ঢালাই করে কাজ সম্পন্ন করা হবে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা