ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে হানি ট্র্যাপ মামলার আসামিদের যাবিন,কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৪:৪১

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কথিত চিহ্নিত চাঁদাবাজ ও হানি ট্র্যাপের মূলহোতা আজহার খানকে গ্রেফতারের ২৪ ঘণ্টা না পেরোতেই জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। একইসঙ্গে মামলার বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজহার খানের পুনরায় গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকরা।
রবিবার (১৭ মে) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, আজহার খান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে হানি ট্র্যাপের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি গ্রেফতার হওয়ার পর দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, “যদি দ্রুত আজহার খানকে পুনরায় গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। মামলার বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।”
এসময় তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার