ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বড়লেখায় দলীয় নেতাদের সাথে নাসির উদ্দীন আহমেদ এমপি'র মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৪:৪২

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের দলীয় কার্যক্রম জোরদার ও উন্নয়নে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বিভিন্ন ইউনিয়নের সুপার ফাইভ এবং সাবেক আহবায়কের সাথে এলাকার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন নাসির উদ্দিন আহমেদ এমপি।

শনিবার (১৬ মে) বিকেল থেকে বড়লেখা উপজেলা পরিষদ কার্যালয়ে পর্যায়ক্রমে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সদর ইউনিয়ন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও সুজানগর ইউনিয়নের বিএনপির (সুপার ফাইভ) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক আহ্বায়করা অংশ গ্রহণ করেন।

তারই ধারাবাহিকতায় রোববার দুপুর থেকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন, তালিমপুর ইউনিয়ন, দাসের বাজার ইউনিয়ন, নিজ বাহাদপুর ইউনিয়ন, বর্ণি ইউনিয়ন বিএনপি'র সুপার ফাইভ এবং সাবেক আহবায়কের সাথে এলাকার উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

পৃথক পৃথক রুদ্ধদ্বার বৈঠকে এমপি দলীয় কার্যক্রম গতিশীল করা, তৃণমূল নেতৃবৃন্দের আরও সুসংগঠিত করা এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণে স্থানীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবং বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ।

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এমপি’র দিকনির্দেশনাকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার