ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৪:৪৩
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের যাত্রাবাড়ী আশ্রায়ন প্রকল্প এলাকায় পাষণ্ড পিতার ধর্ষণের শিকার কিশোরীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও আশ্রায়ন প্রকল্পের সদস্যদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করেছে পূর্বধলা থানা পুলিশ।
সম্প্রতি সংঘটিত ওই জঘন্য ঘটনার পর ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সামাজিক নিরাপত্তা, মানসিক সুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় জনগণকে সচেতন করা হয় এবং কিশোরীর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এছাড়াও পুলিশের পক্ষ থেকে সামান্য কিছু খাবার উপহার হিসেবে ভুক্তভোগী কিশোরীর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উক্ত কার্যক্রমে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কিশোরীর পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “ভুক্তভোগী মেয়েটির নিরাপত্তা ও পরিবারটির সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসলেই অপরাধ দমন সম্ভব।”
স্থানীয়রা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সকলের দায়িত্ব।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে