ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৪:৫৩
যশোরের অভয়নগরে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে আবু বক্কার গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী। রোববার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. মনিরুল গাজী।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার বড় ভাই আবু বক্কার গাজী, বিজিবির সাবেক সদস্য আব্দুল ওহাব, নূর মোহাম্মদ ও তার ছেলে লিটন মিলে এলাকায় একটি “মামলাবাজ চক্র” গড়ে তুলেছেন। তাদের কারণে নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ও পোড়াবাড়ি এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, তাদের বাবা মুনতাজ আলী গাজীর মৃত্যুর পর থেকেই আবু বক্কার ও তার সহযোগীরা বিভিন্ন ব্যক্তিকে মামলার সাক্ষী হতে চাপ দেন। কেউ রাজি না হলে তার বিরুদ্ধে মামলা করা হয়। চলতি বছরের ১২ মে দায়ের করা একটি মামলায় তাকে, তার মেঝ ভাই মারুফুজ্জামান, স্ত্রী নিলুফার ইয়াসমিন এবং ছোট ভাই রমজানের স্ত্রী নাছমিনা বেগমকে আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সালেহ আহম্মেদ অভিযোগ করেন, ২০২৫ সালের জুলাই মাসে তারসহ কয়েকজনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। আরেক ভুক্তভোগী ফজলুর রহমান বলেন, একটি ঘটনায় মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় তার ও তার ছেলে হৃদয়ের বিরুদ্ধে গাছ কাটাসহ প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ী মফিজুর রহমানের কাছেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন আবু বক্কার গাজী। মুঠোফোনে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দায়ের করা মামলাগুলো সত্য ঘটনা নিয়েই করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মইবুল বিবি, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, আব্দুস সামাদ খান, নিজাম মোল্যা, জাকির হোসেন, আব্দুল খালেক সরদার, সবুর মৃধা, মফিজুর রহমান ও আলমগীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ