ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৪:৫৪

কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান করা তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎স্থানীয় সূত্র জানায়, উপজেলার লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৫ মে) ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। দক্ষিণ ধুরুং আলী পাড়া থেকে কনে আনার প্রস্তুতি চলছিল।
‎
‎এ সময় খবর পেয়ে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। সেখানে বিয়ের আয়োজন দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে বিষপান করেন বলে স্থানীয়রা জানান।
‎
‎পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎কুতুবদিয়া থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস