ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৭-৫-২০২৬ বিকাল ৫:৬
নওগাঁর আত্রাইয়ে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি)-এর আওতায় 'গ্রামীণ সরকারের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ' বিষয়ক এক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আত্রাই-এর আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
 
​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এক্সপার্ট এ.এস.এম. আলভি রহমান।
 
​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই সড়ক যোগাযোগের কোনো বিকল্প নেই। আধুনিক জিআইএস প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো চিহ্নিত করে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।
 
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. নাজিমুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ। সমগ্র কর্মসূচির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে 'বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড'।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক