পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন বাবর
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের মুখে পড়েছিল পাকিস্তান দল। মূলত পাকিস্তানি ব্যাটাররা টাইগারদের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারছেন না। যার ফলে হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টেও দ্বিতীয় দিন শেষে পিছিয়ে পাকিস্তান, এবারও ব্যাটারদের দায় দেখছেন বাবর আজম।
আজ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাবর বলেন, 'দুই দল অনেকবারই খেলেছে। মনে হয় না মানসিক কোনো বাধা আছে। আমাদের পার্টনারশিপগুলো হচ্ছে ছোট ছোট। টেস্টে বড় ২-৩টি পার্টনারশিপ লাগে ভালো করতে।'
পাকিস্তানি ব্যাটারদের সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে, এটাই আসল কথা। আমরা উইকেট হারালে ব্যাক টু ব্যাক উইকেট হারাচ্ছি। একটি পার্টনারশিপ ভাঙলে আরও অনেক উইকেট চলে যাচ্ছে। আমরা আরও ভালো করার চেষ্টা করছি। এই বিষয় নিয়ে কাজ করছি। কিছুটা মানসিক বাধা থাকতে পারে।'
'কখনও কখনও আপনার লক্ষ্য পূরণ হবে না। আমরা প্রতিটি সিরিজেই জিততে চাই, প্রতিটি ম্যাচ জিততে চাই। এমন কোনো বিশ্বকাপ নেই যেখানে হারার জন্য গিয়েছি। সবখানেই জয়ের জন্য যাই।'-যোগ করেন তিনি।
ব্যাটারদের উন্নতির আশা করে বাবার বলেন, 'ভালো শুরুর পর ভালো পার্টনারশিপ লাগবে। মনোযোগ আরও বাড়াতে হবে। জায়গা বুঝে খেলতে হয়। পারফরম্যান্স আসছে, তবে আশানুরূপ হচ্ছে না। এটা আমিও মানি। তবে আশেপাশে যাচ্ছে। আশা করব এটা আরও ভালো হবে। এত ক্যাম্প হয় তো প্রস্তুতির জন্যই। সামনে তিন মাসের ক্যাম্প হবে। যত ক্যাম্প হবে, ম্যাচ হবে, পারফরম্যান্স তত ভালো হবে।'
এমএসএম / এমএসএম
মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল