ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৭-৫-২০২৬ রাত ১১:৩৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জয়পুর ইউনিয়নের ‘কৃষ্ণপুর খাল’ ও লাহুড়িয়া ইউনিয়নের ‘লাহুড়িয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৭ মে) বিকেল ৪টায় গোবিন্দপুর ত্রি-মোহনায় উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষ্ণপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, যুবদল আহ্বায়ক খান মাহমুদ আলম, জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, মোট ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৬২৯ টাকা ব্যয়ে ১.৭৫০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এর মধ্যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার এবং লাহুড়িয়া খাল ১১০০ মিটার খনন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
পরে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা কওমী মাদ্রাসা এলাকায় লাহুড়িয়া খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন।
তিনি বলেন, খাল আপনাদের সম্পদ। কাজ বুঝে নেওয়ার দায়িত্বও আপনাদের। কোথাও কোনো অসঙ্গতি দেখা গেলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত