হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান এর একটি চিঠিকে কেন্দ্র করে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির নামে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মতিন, দেলোয়ার গংদের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, যথাযথ নিয়মনীতি অনুসরণ না করেই নিজেদের স্বার্থে একটি কমিটি গঠন করে বিভিন্ন খাতে অর্থ আদায় করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের ডিডি বরাবর অনুমোদন চেয়ে একটি চিঠি পাঠান আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। সেই চিঠিকে ভিত্তি করেই তারা কমিটি গঠন করে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ সদর সমাজসেবা অফিসার মোঃ আবদুস সালাম জানান, যেহেতু আমি সদর উপজেলা অফিসার তারা যদি সমাজসেবা অফিস বরাবর কোন কাগজ পএ দিয়ে থাকে প্রথমে সমাজসেবা সদর অফিসার হিসেবে আমার কাছেই আসার কথা কিন্তু আমি এ বিষয়ে কিছু জানিনা।
এ বিষয়ে আরো জানতে সমাজসেবা অফিসার স্বেচ্ছাসেবী সংস্থা হামিদুল্লাহ মিয়া র সাথে কথা হলে তিনি জানান মতিন সাহেব এমপির সাহেবের একটা ডিউলেটার নিয়ে অফিসে এসেছে দেখেছি এর বাহিরে আর কিছু জানি না তবে যদি সমাজসেবা অফিসের নিয়ম অনুযায়ী ওনারা কাগজপত্র দিয়ে থাকে সেহেতু আমার টেবিলে কাগজ আসার কথা আমার টেবিলে কোন কাগজ আসে নাই তবে আমি এর বাহিরে কিছু জানিনা।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুস সালাম আরো জানান হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির কার্যক্রম কয়েক বছর বন্ধ থাকায় সমাজ সেবা অফিসার খানপুর মেডিকেলের দায়িত্বে থাকা মোঃ রিয়াজ উদ্দিন কে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে রিয়াজুদ্দিনের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি রিয়াজ উদ্দিন না আপনি ভুল নাম্বারে ফোন দিয়েছেন বলে ফোন কেটে দেয় । তবে রিয়াজুদ্দিনের খানপুর অফিসে গিয়ে তাকে পাওয়া যায় না একাধিক বার ফোন দেওয়া হলে ফোন কেটে দেয়। তবে রিয়াজুদ্দিন মুঠো ফোনে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মতিন ফোন দিলে তিনি ফোনে কথা বলেন সে বলে না আপনারা ঠিক আছেন বৈধ আছেন এক সময় যখন মতিন বলেন যে একজন সাংবাদিক আছে উনার সাথে কথা বলেন সে সময় সমাজসেবা প্রশাসক রিয়াজউদ্দিন এই প্রতিবেদকের সাথে কথা বলার সময় একবার বলে এমপি সাহেব ডিউ লেটার দিয়েছে আমি সেটার কথা বলছি এক সময় তিনি আমতা আমতা শুরু করে তিনি কোন সঠিক কোন উত্তর দিতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, কথিত এই কমিটির নামে বাড়িপতি থেকে ৫০০ টাকা, প্রতি ফ্ল্যাট থেকে ২৫০ টাকা এবং দোকান প্রতি ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়া বাড়ি বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও অফিসকে ৫ লাখ টাকা পর্যন্ত দিতে হয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও এলাকাবাসীর দাবি, এলাকার ময়লা অপসারণের কাজকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণও বর্তমানে ওই কমিটির হাতে রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সভাপতি মতিন,এর সাথে কথা হলে তিনি জানান আমাদের কমিটি বৈধ কমিটি এমপি সাহেব সমাজসেবা ডিডি বরাবর আমাদের কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছেন এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের সকলেই জানেন।
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির কমিটির ব্যাপারে জানতে নারায়ণগঞ্জ ৩ সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সাথে কথা হলে তিনি জানান আমি সমাজসেবা বরাবর একটি সুপারিশ করেছি কমিটির অনুমোদন দেওয়ার জন্য তারা কমিটি করে ফেলেছে এ ব্যাপারে আমার কিছু জানা নেই।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ