ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২৬ রাত ১২:৫৬

​সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে, কোনো প্রকার সাইনবোর্ড ছাড়াই দীর্ঘদিন ধরে ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন  মৌচাক ব্যাংক কলোনী ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে রিপন নামের এক স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বিষয়ে রিপনের কাছ থেকে জানতে চাইলে  সাংবাদিক  সোহেল গাজী কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।  পরে তিনি থানায় গিয়ে একটি অভিযোগ  করেন। তবে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে থানা পুলিশ কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, অভিযুক্ত ব্যবসায়ী রিপন সরকারের চোখ ফাঁকি দিয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র এবং সাইনবোর্ড ছাড়াই ব্যবসা চালিয়ে আসছেন। এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
​সম্প্রতি এই অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান এবং অভিযুক্ত রিপনের কাছে নিয়মনীতি লঙ্ঘনের কারণ জানতে চান সাংবাদিক সোহেল গাজী। এতে ক্ষিপ্ত হয়ে রিপন সাংবাদিক সোহেল গাজীকে উদ্দেশ্য করে অকথ্য ও কুৎসিত ভাষায় গালিগালাজ করেন এবং তাকে দেখে নেওয়ার আক্রোশ প্রকাশ করেন।

​সাংবাদিককে হুমকি ও হেনস্তার এই ঘটনায় তীব্র নিরাপত্তা হীনতায় ভুগে ভুক্তভোগী সাংবাদিক সোহেল গাজী স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় থানার  (এসআই) আতাউরের ওপর।
​তবে অভিযোগ দায়েরের ৪ দিন পর অতিবাহিত হলেও এসআই আতাউর অভিযুক্ত রিপনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ বা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেননি। পুলিশের এমন নিষ্ক্রিয়তায় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী সাংবাদিক সোহেল গাজী বলেন,
"পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে হুমকি ও গালিগালাজের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৪ দিন পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
​এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা এসআই আতাউরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান, তবে ৪ দিনেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি।
​স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে অভিযুক্ত ব্যবসায়ী রিপনকে আইনের আওতায় আনার পাশাপাশি দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার