ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৩:৪৭
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। ধামঘর ইউনিয়ন ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে স্বল্পমূল্যে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। এতে এলাকার শতাধিক পরিবার উপকৃত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
 
শনিবার সকালে অনুষ্ঠিত এ কার্যক্রমকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নির্ধারিত স্থানে সকাল থেকেই ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। সুশৃঙ্খল পরিবেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
 
এ সময় ৮০০ টাকার বাজারমূল্যের পণ্য  ৫৫০ টাকায় বিক্রি করা হয়। পণ্যের তালিকায় ছিল ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আটা , বড় ১টি নুডলস (ফ্যামিলি প্যাক), ২ প্যাকেট সেমাই এবং ১ কেজি ডিটারজেন্ট পাউডার। বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।
 
পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হাসান এবং সদস্য আনোয়ার হোসেনসহ ধামঘর ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
 
এসময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অনেক কষ্টে দিন পার করছেন। সেই বিষয়টি বিবেচনায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।
 
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন। তারা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ