টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
দেশের পর্যটন ও বিমান চলাচল খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬-এ সেরা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হিসেবে পুরস্কৃত হয়েছে তার্কিশ এয়ারলাইন্স।
১৮ মে (সোমবার) ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ অনুষ্ঠানে রোববার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান তার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরের হাতে মর্যাদাপূর্ণ এ পুরস্কার তুলে দেন অতিথিরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সঙ্গে ফ্লাইট পরিচালনার মাধ্যমে এয়ারলাইন্সটি যাত্রীদের আস্থা অর্জন করেছে। সংশ্লিষ্টরা জানান, ইসলাম গুরের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতে প্রতিষ্ঠানটি একটি বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। টোয়াব সভাপতি রাফিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেন।
এদিকে, দেশীয় বিমান সংস্থাগুলোর মধ্যে সেরা ডোমেস্টিক এয়ারলাইন্স হিসেবে পুরস্কার অর্জন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স
বর্ণাঢ্য এই আয়োজনে টোয়াবের শীর্ষ নেতৃবৃন্দ, দেশ-বিদেশের কূটনৈতিক ব্যক্তিত্ব, এভিয়েশন খাতের অংশীজন এবং পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দেশের পর্যটন ও বিমান চলাচল শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ