ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৩:৪৯

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, সরকারি কৃষি প্রণোদনা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

অভিযোগের তীর উঠেছে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রাসেল সিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উৎপাল চন্দ্র দাস ও মো. মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই তিন কর্মকর্তা সরকারি কৃষি প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি করে আসছেন। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হচ্ছে। এর ফলে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগপন্থি কয়েকজন ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে প্রণোদনার তালিকা প্রস্তুত করা হয় এবং আর্থিক সুবিধার বিনিময়ে বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে। বিভিন্ন সরকারি কৃষি সহায়তা ও উন্নয়ন প্রকল্পের বরাদ্দ একটি বিশেষ মহলের মাধ্যমে বণ্টন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

কৃষকদের দাবি, সরকারি প্রণোদনা পাওয়ার জন্য কৃষি অফিসে গেলে অনেক সময় তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। এছাড়া তেল ফসল উন্নয়ন, পার্টনার প্রকল্প, চর উন্নয়ন ও ক্লাইমেট প্রকল্পসহ চলমান বিভিন্ন কৃষি উন্নয়ন কর্মসূচির প্রদর্শনী বাস্তবে যথাযথভাবে বাস্তবায়ন না করেই বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি ইউনুস আলী, হাবিব খান, রাবেয়া, রমিজ খান, মনিরুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্ত তিন কর্মকর্তার অপসারণ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছতার সঙ্গে সরকারি প্রণোদনা বিতরণের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা বলেন, “আমি চলতি মাসে এখানে যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে অভিযোগের আধা ঘণ্টার মধ্যেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল পুলিশ

পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ

মিনিট্রাক ভর্তি মাদ্রাসার বইসহ চালক আটক, সুপার পলাতক

খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

ক্ষেতলালে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নড়াইলে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তার সমস্যার সমাধান

হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন

৫ বছরে ২৫কোটি 'বৃক্ষ রোপণ কর্মসূচির' প্রকল্প ভেস্তে যেতে পারে , বান্দরবান বন বিভাগের জলিলনামাতেই

সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ