ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৩:৫৪
মাগুরার শালিখায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তিন দিন ব্যাপী
অনুষ্ঠিত কৃষি মেলা এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া মেলাটি আজ সোমবার শেষ হবে। 
 
আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার,উচ্চফলনশীল ফল ও সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিতিকরণ এবং নতুন নতুন কৃষি উদ্ভাবন তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। 
 
মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি, ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা, উচ্চমূল্যের সবজি, ফল ও মসলার প্রদর্শনী স্থান পেয়েছে। পাশাপাশি স্থানীয় কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণ মেলাকে করেছে আরও প্রাণবন্ত। 
 
মেলার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে শস্য দানায় তৈরি শালিখা উপজেলার মানচিত্র। যা দেখতে ভিড় করছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এছাড়া দুর্লভ প্রকৃতির দৃষ্টিনন্দন কাঁচামরিচ ও শুকনো মরিচ দর্শনার্থীদের নজর কাড়ছে। বাইশ ছড়া কলার বিশাল কাদিও মেলায় আগতদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
 
স্টলগুলো নান্দনিকভাবে সাজানো হওয়ায় মেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত নানা বয়সী মানুষ মেলায় ভিড় করছেন। কৃষকদের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরাও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন।
 
মেলায় অংশ নেওয়া কয়েকজন কৃষক জানান, এ ধরনের আয়োজন কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কম খরচে অধিক ফলনের প্রযুক্তি ও আধুনিক কৃষিযন্ত্র সম্পর্কে ধারণা পাচ্ছেন তারা। 
 
সামসুল আলম নামক একজন কৃষক জানান, আমি এখানে এসে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন দিয়ে পেঁয়াজ সংরক্ষণের কলাকৌশল জানতে পেরে বেশ ভালো লাগছে। 
 
উপজলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কৃষকদের মাঝে প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে এ মেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশা প্রকাশ করছি।
মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি বিনোদন দিচ্ছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা