খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
নেত্রকোণা জেলার খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ নৌ-পথে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য ও মাদক( বোতল) তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন লেপসিয়া নৌ-পুলিশ ইনচার্জ জগৎজ্যোতি চৌধূরী।
আটককৃতরা হল- সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার চানখলাগাও এর মৃত হাসিম উদ্দিনের ছেলে আব্দুল সালাম (৩৪) দুলাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও সোনাপুর গ্রামের মোঃ রজব আলীর মোঃ হারিস উদ্দিন(৩৪)।
জব্দকৃত মাদক ও ভারতীয় পণ্যগুলি হল- এসি ব্ল্যাক ৩৫ টি, ম্যাকডুয়েলারস ২৪ টি,অফিসার চয়েজ ব্লু ২১ টি, ভারতীয় চিপস ২ বস্তা ৭৫ কেজি ও ৩০ কেজি ওজনের ভারতীয় জিরা ২ বস্তা।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, নৌ-পুলিশ পুলিশ সুপার কিশোরগঞ্জের দিক নির্দেশনায় খালিয়াজুরীর ধনু নদ দিয়ে উল্লেখিত নিষিদ্ধ ভারতীয় পণ্য ও ভারতীয় মদ ট্রলার যোগে পাচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া নৌ-পুলিশ ইনচার্জ ও সঙ্গীয় এএসআই মোঃ সাইদুর মিয়া ১৭ মে ( রবিবার) অত্র উপজেলার পাঁচহাট গ্রামের চরপাড়া এলাকায় ধনু নদের পুর্ব পাশে কিশোরগঞ্জের চামটা বন্দর যাওয়ার পথে আনুমানিক পৌণে পাঁচটার সময় ট্রলারসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
এ বিষয়ে লেপসিয়া নৌ-পুলিশ ইনচার্জ জগতজ্যোতি চৌধূরী জানান, আসামীদের রাখারমত কাস্টরী ফাঁড়িতে না থাকায় তাদেরকে রাতেই খালিয়াজুরী সদর থানায় হস্তান্তর করা হবে। তাছাড়া মামলার প্রক্রিয়াও অত্র থানায় করা হবে।
খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন জানান, নৌ-পুলিশের মামলার কার্যক্রম খালিয়াজুরী থানাতেই করতে হয়। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে বিদেশী পণ্য সরবরাহ আইনে তাদেরকে ১৮ মে ( সোমবার) মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী