ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৩:৫৯

রাজধানী ঢাকার বিজয়নগরস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”। মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে সমাজ, মানবাধিকার, ব্যবসা, সংস্কৃতি ও প্রযুক্তি খাতে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থে‌কে  তেলাওয়াত, জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে দেশাত্মবোধক গান, নৃত্য ও র‍্যাম্প শো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মোঃ জে এইচ রানাকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ “বর্ষসেরা মানবাধিকার কর্মী” সম্মাননায় ভূষিত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে টেলিকম, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, সংস্কৃতি, নারী উদ্যোক্তা, ব্যাংকিং ও বিনোদনসহ বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য একাধিক গুণীজনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ও উপস্থাপক সবুজ রায়। আয়োজকরা জানান, সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ