শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সাম্প্রতিক সময়ে বেসরকারি ও সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসির ইসলাম এর উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর হাসপাতাল চত্বরে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। উক্ত মানববন্ধনে বিএমএ ও ড্যাব, নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আ.ম আখতারুজ্জামান, নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আর এমও ডাঃ আবু জার গাফদার, নওগাঁ ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক বকুল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সরকারী বেসরকারী হাসপাতালে হামলা, শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এর উপর বর্বরোচিতো এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং "স্বাস্থ্য কর্মী সুরক্ষা আইনের মৌলিক দাবি করনে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি