নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক মাস ৭ দিন বয়সী নবজাতককে ছুড়ে ফেলে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী মুদি দোকানদার আব্দুর রউফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১৭ মে রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে কান্দিউরা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কৈজানী নদীর ঘাট সংলগ্ন গিয়ালী খালের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছাঃ আনোয়ারা (২৪) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রগা ইউনিয়নের নূরনগর গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর গ্রামের রিপন মিয়ার (৩০) সঙ্গে প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের এক মাস ৭ দিন বয়সী একটি নবজাতক শিশু রয়েছে।
গত ১৫ মে যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে স্বামী রিপন মিয়া আনোয়ারাকে একতরফা ডিভোর্স দেন। ১৭ মে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে তিনি নবজাতক শিশুকে নিয়ে নায়েকপুর থেকে বাবার বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল।
কৈজানী নদী পার হয়ে তেতুলিয়া ঘাটে পৌঁছে তিনি ঘাট সংলগ্ন মুদি দোকানদার আব্দুর রউফ মিয়ার (৬০) দোকানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আব্দুর রউফ মিয়া আনোয়ারাকে রাতে তার বাড়িতে থেকে সকালে রওনা দেওয়ার পরামর্শ দেন।
পরামর্শ অনুযায়ী শিশু ও ব্যাগ নিয়ে তার সঙ্গে রওনা হলে পথে নির্জন স্থানে নিয়ে গিয়ে আব্দুর রউফ শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় তার কোল থেকে ১ মাস ৭ দিন বয়সের শিশুটিকে ছুড়ে ফেলে দিয়ে দেশীয় অস্ত্র রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।
এ সময় কাছেই বরশি দিয়ে মাছ ধরতে আসা এক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে মহিলাটি দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মহিলাটি প্রায় ১ কিলোমিটার দূরে চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজারে গিয়ে চিৎকার করে স্থানীয়দের ঘটনা জানান। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা পর পাটক্ষেত থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে বাজারে নিয়ে আসা হয়।
খবর পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
এরপর কেন্দুয়া ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার সকালে অভিযুক্ত আব্দুর রউফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুর রউফকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বর্তমানে নবজাতক ও ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এমএসএম / এমএসএম
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
Link Copied