নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম তথা সিন্ডিকেট সদস্য হিসেবে ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুকে মনোনয়ন প্রদান করা হয়েছে। জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রোববার (১৭ মে) প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) মোতাবেক জাতীয় সংসদের স্পীকার এই মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এই আদেশটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন।
নওগাঁ জেলায় উচ্চশিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সিন্ডিকেট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামে নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুর অন্তর্ভুক্তি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে মো. রেজাউল ইসলাম রেজু এমপি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক সমাজ এই সিদ্ধান্তের জন্য স্পীকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষা-অনুরোগী জনপ্রতিনিধি হিসেবে মো. রেজাউল ইসলাম রেজু এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ