ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনেই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যানে ধান উড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
এলাকাবাসী ও স্বজনরা জানান, আজ ভোরে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যান। সেসময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। তখন ফ্যানে হাত দেয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
হৃদয় বিদারক এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে স্বামী-স্ত্রী এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত