ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:১৯
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এম. এ. মজিদ-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদপ্রাপ্ত তরুণ নেতৃবৃন্দ। সোমবার (১৮ মে) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে উপস্থিত হন, জেলা ছাত্রদলের ছয় সদস্য বিশিষ্ট (নবগঠিত) কমিটিতে পদপ্রাপ্ত সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।
 
সেসময়, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ-এর একান্ত সান্নিধ্যে নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন। এক পর্যায়ে, হাস্যোজ্জ্বল পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর হাতকে শক্তিশালী করে রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষিত ৩১-দফা বাস্তবায়ন, বিভিন্ন অপকর্ম প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা বিএনপি'র সকল দিক নির্দেশনা মেনে অতীতের ন্যায় জেলা ছাত্রদলের সকল ইউনিটকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা ছাত্রদলের এই নেতৃবৃন্দ। 
 
সেসময়, বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এসকল নেতৃবৃন্দের ত্যাগ-তিতিক্ষা'র কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ। 
 
জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সদর ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিব আহমেদ, সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আলী, ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব হোসাইন, সাধারণ সম্পাদক হোসেন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল সামি সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত