ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:১৯

মেহেরপুরে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই ধারাবাহিকতায় আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫)। তিনি মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মেহেরপুর সদর থানাধীন চাঁদবিল এলাকার কোলার মোড়ে অবস্থিত ‘আসলাম অটোস’ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. বায়েজিদ ডালিমসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে চাঁদবিল এলাকায় অভিযান চালিয়ে সুয়াইব আহম্মেদ সৌমিককে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সৌমিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার