ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৩৬

 যশোরের চৌগাছার ফলচাষি আশাদুল ইসলাম ৬ বিঘা জমিতে লিচু চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। গাছ লাগানোর মাত্র ৩ বছর পরে ফল দেয়া শুরু করে যা দিন যত যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে তিনি ৬ বিঘা জমির গাছ হতে ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা করছেন। অভাবনীয় এই সাফল্যে অনুপ্রানীত হয়ে অনেকে লিচু বাগান তৈরীতে পরামর্শ নিচ্ছেন ফলচাষি আশাদুল ইসলামে নিকট হতে।
চৌগাছার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে দুঃখে মন্ডলের দুই ছেলে কৃষক আশাদুল ইসলাম ও বকুল হোসেন। মুলত কৃষি কাজই তাদের প্রধান পেশা। বাড়ির অদুরে পিতার রেখে যাওয়া ৪ বিঘা জমি এবং দুই সহোদর সেখানে আরও দুই বিঘা জমি খরিদ করে ৬ বিঘা জমিতে ২০০৪ সালে ৭৫টি মোজাফ্ফর জাতের লিচুর চারা রোপন করেন। ফসলি জমিতে যেমন শ্রম দেন তার অর্ধকেরও কম সময় ব্যয় করেন লিচু বাগানে। গাছ লাগানোর ৩ বছর পরেই প্রথম ফল আসে গাছে। চলতি বছরে প্রতিটি গাছে আশানুরুপ লিচু ধরেছে এবং ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা করছেন।
গতকাল সরেজমিনে যেয়ে দেখা গেছে, বাগান মালিক ও তিন শ্রমিক মিলে বাগানে কাজ করছেন। এ সময় কথা হয় সফল ফলচাষি আশাদুল ইসলামের সাথে। তিনি বলেন, বাগানি পতিত জমি হিসেবে এই জমিটা পড়েই ছিল। এরপর সেখানে রুপালী আমের চাষ করি কিন্তু আম চাষে সে ভাবে সফল হতে না পারায় গাছ মেরে দিয়ে লিচু চাষে আমরা দুই ভাই মনস্থির করি। ২০০৪ সালে যশোর সদরের খুজারহাটের এক কৃষকের নিকট হতে ৩০০ টাকা দরে ৭৫টি মোজাফ্ফর জাতের চারা নিয়ে এসে ৬বিঘা জমিতে লাগানো হয়। এরপর ধীরে ধীরে গাছ বেড়ে উঠতে থাকে। তিন বছর পর হতে গাছে ফুল আসে এবং ফল দেয়। প্রথম বছরে অল্প কিছু টাকার লিচু বিক্রি করি তবে এরপর পর হতে প্রতি বছরই আমরা লিচু বিক্রি করছি এবং ভালো একটি রোজগার হচ্ছে এই বাগান হতে। মুলত বছরের ৯ মাস বাগানে তেমন কোন শ্রম দিতে হয় না। গাছে মুকুল আসার সময় এলে প্রথমে একটি কীটনাশক স্প্রে করতে হয় যাতে করে মুকুল বের হওয়া স্থানটি পোকার আক্রমনে নষ্ট না হয়। মুকুল বের হলে শুরু হয় গাছের প্রতি বেশি নজরদারি।
চলতি মৌসুমে দুই সহোদরের গাছে যে পরিমান লিচু এসেছে তা ১৫ লাখ টাকা বিক্রি হবে বলে তিনি আশা করছেন। ছোট ভাই বকুল হোসেন ৩৬টি গাছের লিচু পাইকারি ৭ লাখ টাকায় বিক্রি করেছেন। আর আশাদুল ইসলামের ৩৯টি গাছের লিছু বিক্রি করেননি তিনি বাগান হতে ধাপে ধাপে লিচু বিক্রি করবেন। ১ হাজার লিচু ২৭ শ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হবে। আর এক সপ্তাহের মধ্যে লিচু গাছ থেকে পাড়া শুরু করা হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত হতে ব্যাপারীরা বাগানে এসে লিচু দেখে গেছেন আবার অনেকে এখনো আসছেন। তাদের গাছে উৎপাদিত লিচু চৌগাছা বাজারসহ যশোর, কালিগঞ্জ, ঝিনাইদাহ এবং বরিশাল ক্যানন্টমেন্টসহ বিভিন্ন এলাকায় যায়। অত্যান্ত সুস্বাধু ও রসালো লিচু হওয়ায় আমার বাগানের লিচুর ব্যাপক চাহিদা তিনি উল্লেখ করে বলেন, বলাচলে প্রাকৃতিক কায়দায় লিচু ধরে ও পাকে। ফুল আসা থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত ক্ষতিকারক কোন কীাটনাশক গাছে ব্যবহার করা হয় না। মুকুল আসার সময় পোকার আক্রমন হতে রক্ষায় কীটনাশক দেয়া হয় এরপর হতে ছত্রাকনাশক ও ভিটামিন জাতীয় ওষুধ গাছে স্প্রে করি। যার কারনে লিচুর সৌন্দর্য, স্বাদ ও রং সব দিক দিয়ে অনন্য।
স্থানীয় কৃষক মহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশরাফ হোসেন বলেন, আশাদুল ইসলাম ও তার ভাই লিচু চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। তাদের দেখে এলাকার অনেকে এখন লিচু চাষ শুরু করেছেন। আমাদের এলাকার মাটি অন্য যে কোন এলাকার চেয়ে ভালো তাই আমরা মাটিতে যে চাষই করি তাতে বাম্পার ফলন হয়।
উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন বলেন, চৌগাছা অঞ্চলের কৃষকরা ফলচাষে দারুন ভাবে সফল হয়েছেন যার কারনে প্রতি বছরই এখানে ফল চাষ বৃদ্ধি পাচ্ছে। কৃষক আশাদুল ইসলাম তেমনই একজন। গাছে ফুল আসার পর তা যেন কোন ভাবেই নষ্ট না হয় সে লক্ষে কৃষি অফিস চাষিদের সর্বদা পরামর্শ প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়