চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে শহরের পুরান বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নষ্ট পচা ডিম ব্যবহার, অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন বিভিন্ন ধরনের খাবার দ্রব্য তৈরির অপরাধে আলম ফুড প্রডাক্টস মালিককে ২০য হাজার টাকা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা ও নিজেই বিভিন্ন এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রাইব করার অপরাধে মেসার্স মিতা মেডিকেল হলের সত্তাধিকারী রণজিৎ দেবনাথকে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় নষ্ট পচা ডিম ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত