এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
মহেশখালী উপজেলার বড় আয়তনের ৫টি ইউনিয়নকে ভেঙে নতুন একাধিক ইউনিয়ন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের দেওয়া এক চিঠির (ডিও লেটার) প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেছে।
জানা গেছে, প্রাথমিকভাবে উপজেলার মাতারবাড়ি, কালারমার ছড়া, হোয়ানক, বড় মহেশখালী ও শাপলাপুর- এই ৫টি ইউনিয়ন বিভাজন করে নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন চেয়ে কক্সবাজার জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
গত বুধবার (১৩ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠির সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল (২০২৬) কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নিজ নির্বাচনী এলাকার বৃহৎ ইউনিয়নগুলো ভেঙে নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও (Demi-Official) পত্র প্রেরণ করেন। এমপির ওই পত্রের আলোকেই মন্ত্রণালয় এই প্রশাসনিক পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে সরেজমিন অনুসন্ধান করে ৫টি সুনির্দিষ্ট বিষয়ে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন পাঠাতে কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাওয়া বিষয়গুলো হলো- প্রস্তাবিত নতুন ইউনিয়নগুলোর নাম কী হবে; নতুন ইউনিয়নগুলোর সম্ভাব্য সীমানা এবং মৌজাভিত্তিক বিভাজন; প্রতিটি ইউনিয়নের জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং বিভাজনের প্রশাসনিক যৌক্তিকতা; ইউনিয়ন বিভাজনের বিষয়ে স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের মতামত এবং ইউনিয়নগুলো ভাগ করা হলে এর প্রশাসনিক ও আর্থিক কী প্রভাব পড়বে।
স্থানীয়দের মতে, মহেশখালীর কালারমার ছড়া, মাতারবাড়ি বা শাপলাপুরের মতো ইউনিয়নগুলো ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে অনেক বড়। ফলে একটি ইউনিয়ন পরিষদ থেকে বিপুল সংখ্যক মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিতে জনপ্রতিনিধিদের হিমশিম খেতে হয়। সাধারণ মানুষকেও ছোটখাটো কাজের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউনিয়ন পরিষদে যেতে হয়।
প্রশাসনিক এই আদেশের বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, ইউনিয়ন বিভাজন সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি আমরা পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা খুব শিগগিরই এ বিষয়ে মাঠপর্যায়ের কাজ শুরু করব। প্রস্তাবিত ইউনিয়নগুলোর সীমানা, জনসংখ্যা ও যৌক্তিকতা যাচাইয়ের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের মতামত গ্রহণ করে একটি বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
এ বিষয়ে উদ্যোগ গ্রহণকারী সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিশাল আয়তনের কারণে এই ইউনিয়নগুলোর প্রান্তিক মানুষ দীর্ঘ দিন ধরে কাঙ্ক্ষিত সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। জনগণের দীর্ঘদিনের দাবি ছিল ইউনিয়নগুলো ভেঙে ছোট করার। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতেই আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। নতুন ইউনিয়নগুলো গঠিত হলে প্রশাসনিক কাজে গতি আসবে এবং এলাকার দৃশ্যপট পাল্টে যাবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের এই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হওয়ার পর যাচাই-বাছাই শেষে নতুন ইউনিয়নগুলোর চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। দীর্ঘদিনের জনদাবি পূরণের এই প্রক্রিয়ায় মহেশখালীর সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য