ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৪৭

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সুমন খান-(৩০) নামে এক কৃষকের জমির ধান কেটে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ প্রভাবশালীদের বিরুদ্ধে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী কৃষক। উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামে ঘটে এ ঘটনা। সরেজমিন ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামে মো. ইউনুছ খানের ছেলে মো. সুমন খানের বাড়ির পাশের জমির ধান কেটে নেয়ার চেষ্টা করেন একই গ্রামের আনোয়ার খান, মোহাম্মদ খান, এমদাত খান ও মাসুম খানসহ বেশ কিছু প্রভাবশালী। পরে ভুক্তভোগী কৃষক সুমন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই জমির কাটা ধান স্থানীয় একজন গ্রাম পুলিশ ও একজন স্থানীয় মান্যগন্য ব্যক্তির জিম্মায় রাখেন। এ বিষয় ভুক্তভোগী কৃষক সুমন খান সাংবাদিকদের অভিযোগ করে জানান, আমাদের পত্রিক জমি নিয়ে বিরোধের বিষয়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম খানকে সমাধান করার জন্য কয়েক দফা বললেও তিনি কোন কর্নপাত করেন নাই। তার ভুমিকা ছিল রহস্যজনক। তবে অভিযুক্ত আনোয়ার খানের দাবি জমি তার তাই ধান কেটেছেন। স্থানীয় বিএনপি নেতা আবদুস ছালাম খান জানান, ধান কাটা নিয়ে কিছুই হয়নি। সুমন খানের কোন কাগজ নেই। তবে বিষয়টি মিমাংসা হয়ে যাবে দ্রুত। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ সোলায়মান মাহমুদ জানান, জমির ধান কাটার বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জমির কাটা ধান স্থানীয় একজন গ্রাম পুলিশ একজন মাতুব্বরের জিম্মায় রাখা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ