ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৪৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক  হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌগাছা  উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান ও তরুণ ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ জাফর ইকবাল  । গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কমিটিতে তার অন্তর্ভুক্তির খবরে এলাকায় বিভিন্ন মহলে অভিনন্দনের ঢল নেমেছে। নেতা-কর্মীরা মনে করছেন, তার অভিজ্ঞতা, সাহসিকতা ও নেতৃত্বগুণের মাধ্যমে আগামী দিনে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

উল্লেখ্য, ঘোষিত এই কমিটিতে আরও বেশ কয়েকজন যোগ্য ও ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের ছাত্ররাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন কমিটিতে অ্যাডভোকেট মোঃ জাফর ইকবাল  আইন বিষয়ক সম্পাদক পদ পাওয়াই অভিনন্দন জানিয়েছেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়