ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৪৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই স্বপন রায় (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উসধারী গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে পুলিশ স্বপনের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত স্বপন রায় ওই গ্রামের বেল রায়ের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী সকালের সময়কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে কিছুদিন ধরে স্বপন রায়ের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। এ কারণে ইতিপূর্বে স্ত্রী বন্যা রাণী (১৮) তার বাবার বাড়ি বলিদ্বারা গ্রামে চলে যান। ইতিমধ্যে স্ত্রী বন্যা রাণী ও শ্বশুর বিমল চন্দ্রের সঙ্গে স্বপনের কথা কাটাকাটি হয়। এরই জেরে ঘটনার রাতে নিজ শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে তার পরিবারের লোকজন ঘরের ভেতর স্বপনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
 
ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের  কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার