ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৫২

গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৮ মে) সকাল ১১টা ৩০ মিনিটে টঙ্গীর কলেজ গেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। সঞ্চালনায় ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী-গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম। মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নওয়াব আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহা, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বি এম আশিক হাসান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল রহমান আরিফ,সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, দপ্তর বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম হামিদ, অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ, মানবাধিকার সম্পাদক রোমান শেখ, মহিলা সম্পাদিকা তাসলিমা আক্তার, সোশ্যাল যোগাযোগ মাধ্যম কনটেন্ট বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, কবি-সাহিত্যিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, আইটি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিবসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করতে সাংবাদিকদের ভয়ভীতি ও হামলার শিকার করা হচ্ছে। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে এ কে এম আজিজুল হক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে উপস্থিত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা