আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে "কৃষক সমৃদ্ধি" স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংক ও ইফাদের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার জনাব প্রসেনজিৎ তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হলো কৃষি। প্রযুক্তিনির্ভর আধুনিক টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে 'পার্টনার' প্রকল্প অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে আমাদের প্রান্তিক কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চ ফলনশীল জাত এবং উন্নত পুষ্টির বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারবেন, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে।
তিনি আরও বলেন, আত্রাই ও রাণীনগর অঞ্চলের মাটির উর্বরতা এবং কৃষকদের পরিশ্রম এ দেশের খাদ্য ভান্ডারকে সমৃদ্ধ করে আসছে। সরকারের লক্ষ্য হলো কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করা এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা। আমি আশা করি, এই পার্টনার কংগ্রেসের মাধ্যমে আমাদের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে যে মেলবন্ধন তৈরি হবে, তা এই অঞ্চলের সামগ্রিক কৃষি বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা প্রদান করবে এবং সরকারের এই মহতি উদ্যোগের সুফল যেন প্রকৃত কৃষকদের দোরগোড়ায় পৌঁছায় তা নিশ্চিত করা হবে।
উক্ত পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং উপজেলার বিপুল সংখ্যক আদর্শ কৃষক-কৃষাণীগণ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied