ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৫৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক মাটি লুট করে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

১৭ মে (রবিবার) সকালে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তাঁদীদল আহবায়ক মোজাম্মেল ও নজরুল ইসলামকে বিবাদী করে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রৌওত আরা বেগম (৬২) নামের এক নারী। 

অভিযোগের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগকারী রৌজত আরা বেগম উপজেলার মগনামা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মটকাভাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রায় ৬৫ শতক জমি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে পূর্ব থেকেই স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। অভিযুক্তদের মধ্যে মোজাম্মেল (৫৫), নজরুল ইসলাম (৫০)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৫ মে সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করে। পরে তারা স্কেভেটর ও ট্রাক ব্যবহার করে জমির মাটি কাটা শুরু করে। 


অভিযোগ অনুযায়ী, প্রায় তিন লাখ টাকার মাটি কেটে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তারা ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পরিবারটি আতংকের মধ্যে রয়েছে।

রৌজত আরা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে জায়গাটি ভোগদখল করে আসছেন। হঠাৎ করে তারা এসে জোরপূর্বক মাটি কেটে নিয়ে গেছে। আমরা বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি দেয়। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে ওই এলাকায় আগে থেকেও বিরোধ ছিল। তবে সম্প্রতি ঘটনাটি বড় আকার ধারণ করেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম ও দখলবাজির অভিযোগ রয়েছে। এ কারণে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এবিষয়ে মোজাম্মেলের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার জায়গা থেকে মাটি কেটেছি। তাদের জমি থেকে কেন আমি মাটি কাটবো।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মেহেদী হাসান জানান,  ঘটনাটির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। অনেকে মনে করছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে জমি নিয়ে বিরোধ আরও বাড়তে পারে। স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার