ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৫৭
অর্থের বিনিময়ে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কমিউনিটি ক্লিনিক এর কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে। 
 
একাধিক দিন সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি প্রতিনিয়ত দেড় থেকে দুই ঘন্টা পরে অফিসে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান।
 
রোগীদের অভিযোগ ঔষধের বিনিময়ে নগদ টাকা দাবি করেন তিনি। ঔষধের পরিমানের ওপর নির্ধারিত হয় টাকার অংক। ওজন মাপলে ১০ টাকা, প্রেসার মাপলে ১০ টাকা, নেবুলাইজার ব্যাবহারে ৫০ টাকা। এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে কমিউনিটি ক্লিনিক কক্ষে রোগীদের স্যালাইন পুশ করেন, যার বিনিময়ে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন।
 
কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রেনু বলেন, "আজ ২০ টাকা নিয়ে আসছি ২০ টাকার ঔষধ দিয়েছে আর টাকা ছিলো না তাই প্রেসার মাপতে পারি নাই, প্রেসার মাপাইলে ১০ টাকা লাগে।"  ফিরোজা বলেন, "আমার কাছে টাকা নাই তাই প্রেসার মাপাইতে পারি নাই।" সুমি আক্তার বলেন, "টাকা দিয়াই তো ঔষধ নেওয়া লাগে ঔষধ বেশি হলে টাকা বেশি লাগে। ১পাতা ক্যালশিয়াম, ১পাতা ভিটামিন, ১পাতা কাশির ওষুধ আর ২টা খাবার স্যালাইন নিছি ৭০ টাকা দিয়া।" শিল্পি বলেন, "আমি এর আগের মাসে আয়রন, ভিটামিন, ক্যালশিয়াম, স্যালাইন নিছি ১৫০ টাকা রাখছে। আমার বাচ্চা হবে তাই এগুলাই দেয়।"
 
কমিউনিটি ক্লিনিক এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, "প্রতিদিন ৫০-৬০ জন রোগী আসে সবার কাছ থেকেই টাকা নেয়। ভিতরে বসে স্যালাইনও দেয় হেইতে আরো ৩০০-৫০০ টাকা নেয়।"
 
অভিযোগের ব্যাপারে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার কাজী ফাবিয়া জাহানের সাথে কথা বলতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল হাসান শাহীন বলেন "আমার কাছে এমন অভিযোগ আসেনি এ বিষয়ে আমি তদন্ত করে দেখবো। কমিউনিটি ক্লিনিকে বসে টাকা নেয়ার কোন নিয়ম নাই, এটা নিয়ে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।" তিনি আরো বলেন,"তার যদি কোন ডিগ্রি বা নার্সিং কোর্স করা থাকে তাহলে সে চেম্বারে বসে স্যালাইন দিতে পারে কিন্তু কমিউনিটি ক্লিনিকে স্যালাইন দেয়া যাবে না।"

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ