গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং পাঠাভ্যাস গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Food for the Hungry (FH)-এর উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ীতে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ মে) গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখার মাধ্যমে নিজেদের মেধা, সৃজনশীলতা এবং চিন্তাশক্তির পরিচয় দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের কল্পনাশক্তি, পাঠাভ্যাস ও লেখার দক্ষতা আরও সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার ইয়াসমিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইউসুফ আলী, ডিজিটাল কো-অর্ডিনেটর রাজু আহমেদ এবং (VERC) কো-অর্ডিনেটর হিরক গমেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিযোগিতায় সেরা ১৫ জন শিক্ষার্থীকে চেয়ার-টেবিল এবং বাকি ১০৫ জন অংশগ্রহণকারীকে টিফিন বক্স প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শিশুদের কল্পনাশক্তি বিকাশ, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং লেখালেখিতে উৎসাহিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। FH Association, Godagari Area Program-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
Link Copied