ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:১৯

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) ফল প্রকাশের পর নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন মো. হাবীবুল্লাহ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমে গোপালগঞ্জ জেলা থেকে মোট ২২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন নারী ও ২১ জন পুরুষ প্রার্থী রয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ছয়জনকে।

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. হাবীবুল্লাহ বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের তদবির ছাড়াই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। তিনি নবনির্বাচিতদের উদ্দেশে বলেন, “সেবার ব্রতে চাকরি” এই আদর্শ ধারণ করে সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও