বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
ব্যাবসায়ীদের সংগঠন বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে প্রতিদ্বন্ধি না থাকায় সভাপতিসহ ১৫টি পদের সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বাগেরহাট শহরের শালতলাস্থ কার্যালয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এবারের নির্বাচনে বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা রবিবার প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করেন। নির্বাচিতরা হলেন, সভাপতি শেখ শাহেদ আলী রবি, সিনিয়র সহ-সভাপতি পাইক এমদাদ হোসেন, সহ-সভাপতি শংকর সেন, পরিচালক (সাধারণ) সৈয়দ নাসির আহমেদ মালেক, আলী মোজেজ আহমেদ, মাহবুবুর রহমান টুটুল, হাওলাদার মনিরুজ্জামান মনির, মোঃ জাহিদুল ইসলাম, আশীষ কুমার তালুকদার, শেখ রফিকুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাস। তিন জন সদস্য পরিচালক (গ্রুপ) পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, ফেরদৌস জাহান সাজি, শেখ নূর ইসলাম ও খান হাবিবুর রহমান। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা বলেন, তফসিল অনুযায়ী দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য ৩০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৭ মে মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের সকলের মনোনয়ন বৈধ হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ মে পর্যন্ত কেউ তার প্রার্থীতা প্রত্যাহার না করায় সকলকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, দুই বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি। এই সময়ে বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ উন্নত করার চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ