ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:২১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর আর্কিটেকচার বিভাগে ১৫ ও ১৬ মে “আরবান থিওরি” বিষয়ক বিশেষ ক্লাস, এক্সপেরিয়েন্স শেয়ারিং সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চতুর্থ বর্ষসহ সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশেষ ক্লাস ও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ড. খুরশীদ জেবিন হোসেন তৌফিক, আগা খান পুরস্কারপ্রাপ্ত স্থপতি খন্দকার হাসিবুল কবীর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-এর নগর উন্নয়নবিদ ওব্রে স্যান্ডার্স এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর নগর পরিকল্পনাবিদ তাসফিন আজিজ।

এক্সপেরিয়েন্স শেয়ারিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান।

আর্কিটেকচার বিভাগ জানায়, দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও