তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ১৩পিস ইয়াবাসহ আব্দুস সামাদ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ মে) বিকেলে উপজেলার ২নং তিরনই হাট ইউনিয়নের বাজারস্থ তিরনই হাট ব্রিজ শহিদুল ইসলাম এর মোদির দোকানের সামনে হতে আব্দুস সামাদ কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) দিক-নির্দেশনায় এসআই আব্দুল মালেক, এএসআই মোশাররফ,এএসআই সুমন মিয়া নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আনুমানিক ৩টা ১০ মিনিটে শহিদুল ইসলাম এর মোদির
দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
তল্লাশিকালে করে প্যান্টের পকেটের ভেতর থেকে কাগজে মোড়ানো ১৩পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সামাদ তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলা বান্দা ইউনিয়নের জামাদার গজ গ্রামের আজিজুল হক ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকসক আসামিকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ