ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:২৪

পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে  স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে, ২০২৬) সকাল ১০:৩০ মিনিটে ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’ মির্জাগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এর পরপরই বেলা ১১টায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
​সংবাদ সম্মেলনে সংগঠনের মির্জাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মাওলানা মো. মোহেবুল্লাহ।
​লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এই যুগান্তকারী প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সফলভাবে এই প্রকল্পের ৮ম পর্যায় চলমান রয়েছে। দীর্ঘ সময়ে এই প্রকল্পের আওতায় প্রথম থেকে সপ্তম পর্যায় পর্যন্ত প্রায় ৩ কোটি ৩৬ লাখের বেশি শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে, যা একটি বিরল সাফল্য।
​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে এই প্রকল্পে দেশজুড়ে প্রায় ৭১,৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প ভাতা ও চাকরি স্থায়ীকরণের এক অনিশ্চিত অবস্থায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষাদানের পাশাপাশি তারা সরকারি তহবিলে যাকাত সংগ্রহ, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং সরকারের বিভিন্ন টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। অথচ আজ তাদের জীবন সামাজিক নিরাপত্তা হীনতায় ও অবমূল্যায়িত অবস্থায় কাটছে।

​সংবাদ সম্মেলন থেকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে সরকারের নিকট প্রধান ৩টি দাবি তুলে ধরা হয়— এই মহৎ ও যুগান্তকারী প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হোক; সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান করা হোক এবং তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।
 
​নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সংবাদমাধ্যমের কর্মীগণ তাদের এই ন্যায়সংগত ও যৌক্তিক দাবি দেশের সর্বস্তরের মানুষের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। তারা অবিলম্বে সংশ্লিষ্ট সকল মহলকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।
​স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা কমিটির নেতৃবৃন্দ,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার