তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
বিএনপিকে বাইরে রেখেই চলতি ইরি-বোরো মৌসুমে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত খাদ্য গুদামে গতকাল ১৭ মে রবিবার সরকারিভাবে ধান-চাল ক্রয় সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন জামায়েত নেতা অধ্যাপক গাজী সুজায়েত আলী ও হাফেজ শাহ আলম,খাদ্য গুদাম কর্মকর্তা প্রমুখ।
তবে বিএনপির কোনো নেতাকর্মীকে দাওয়াত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির একাধিক নেতাকর্মী দাবি করেন, কৃষক ও জনস্বার্থ সংশ্লিষ্ট সরকারি অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো উচিত ছিল। তারা এটিকে রাজনৈতিক সৌজন্যের ঘাটতি হিসেবে দেখছেন। এদিকে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা উপকৃত হবেন। এ ঘটনায় স্থানীয় ৩ নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু জানান,আজকের ধান চাল ক্রয় উদ্বোধন অনুষ্ঠানের বিষয়টি আমার জানা নেই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানায়নি। এদিকে তালা উপজেলা কৃষক দল সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান,দেশে বর্তমানে আমাদের সরকার ক্ষমতায় আর আমাদেরকে মাইনাস করে গোডাউনে ধান-চাল ক্রয় অভিযান সংগ্রহ উদ্বোধনের বিষয়টি খুবই ন্যাক্কারজনক ঘটনা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টি স্থানীয় বিএনপির নেতাদেরকে অবহিত করা উচিত ছিল। তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ক্ষোভের সাথে জানান, বিষয়টি আমার জানা নেই তবে কেন বিএনপিকে দাওয়াত দেওয়া হলো না বিষয়টি আমি দেখছি। শুধু বিএনপি নয়, তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজীরা খাতুন জানান, ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধনের বিষয়টি আমার জানা নেই। গতকালকেও তো আমি ওনাদের সঙ্গে কথা বললাম কিন্তু আমাকে তো কিছু বললো না। এ বিষয়ে সংশ্লিষ্ট খাদ্য গুদাম কর্মকর্তা মাজহার আনোয়ার বলেন,বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছিলাম কিন্তু উনি সময় দিতে পারেননি। তাছাড়া আমাদের এটা শুভ উদ্বোধন ঠিক না,
কারণ শুভ উদ্বোধনটা সংশ্লিষ্ট কৃষি মন্ত্রণালয় থেকে হয়ে থাকে এবং উদ্বোধনের বিষয়ে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় এমপি মহোদয় সাহেব থাকবেন বললেন তাই ছোটখাটো পরিসরে করেছি আমরা কাউকেই দাওয়াত দেয়নি।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ