ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:২৭

যশোরের অভয়নগর উপজেলা-এ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। সোমবার (১৮ মে) দুপুরে অনুষ্ঠিত মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস ও মাদকপ্রবণ এলাকাগুলোতে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি মহাসড়কের নওয়াপাড়া বাজার এলাকায় যানজট কমাতে হাইওয়ে পুলিশের তদারকি বাড়ানো হবে। এছাড়া জনগণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু ও নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় ভৈরব নদ-এর দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। নদীতীরবর্তী শিল্পকারখানার ইটিপি সচল রাখা, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত তদারকি এবং কোরবানির পশুবাহী যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সম্প্রতি নিহত ব্যবসায়ী আনিছুর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম