ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে জাতীয় পার্টি সদর উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৯-১০-২০২১ বিকাল ৫:১১

জাতীয় পার্টি ময়মনসিংহ সদর উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ অক্টোবর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি সদর উপজেলার আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। জাতীয় পার্টির নবনির্বাচিত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ এর সভাপতিত্বে এবং জাতীয় পার্টি সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির  ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় পার্টি উন্নয়নের রুপকার দল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি মহানগর, জেলা, সদর ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সাদেক সরদার বাদল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম তপন প্রমুখ। এ ছাড়াও মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জাতীয় পার্টির জেলার দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু বক্তব্য রাখেন। এ সময়  জাতীয় পার্টি মহানগর, জেলা,সদর, উপজেলা, মহানগর জাতীয় যুব সংহতি, তরুণ পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, কৃষক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ সদরের এমপি বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন  পরাণগঞ্জ ইউনিয়নের হাফেজ মাওলানা  আবুল হোসাইন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি